Subject: Dolahajara Safari Park - coxsbazar Sun Nov 09, 2008 4:41 pm
ডুলাহাজারা সাফারী পার্ক(কক্সবাজার)।
কক্সবাজার সফরে গেলে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগের সাথে প্রকৃতি ও পশু পাখী দর্শণ হতে পারে ভ্রমনের আরেকটি দিক।তাই ডুলাহাজারা সাফারী পার্ক পরিদর্শনে ভুলবেন না কিন্তু। যেখানে আপনার পাশ দিয়ে নির্বিঘ্নে হেটে যাবে হাতি,হরিণ,অজগর,সিংহ,বাঘ আরো কতকিছু।অথচ আপনি নির্বিকার ঠাই দাড়িয়ে উপভোগ করছেন।এই কিছুদিন আগেও সার্ক কার র্র্যালিকে স্বাগত অভিনন্দন জানিয়েছে সাফারী পার্কের সিংহ,বাঘ আর হাতি মামারা।বিশ্বাস হচ্ছে না! তাহলে আজ ই চলে আসুন কক্সবাজারের ডুলাহাজারা সাফারী পার্ক পরিদর্শনে।জায়গাটা চট্টগ্রাম-কক্সবাজার আসার পথে।কক্সবাজার শহর থেকে মাত্র ৪০ কিঃমিঃ দূরে। কিছু ছবি ও দিলাম। কেমন লাগলো জানাবেন কিন্তু।